সিলেট ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র, রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান ও সেক্রেটারি আব্দুর রহমান জামিলসহ ইউনিট নেতৃবৃন্দ বলেন, কামরানের মৃত্যুতে সিলেটবাসী একজন স্বজন ও অভিভাবকতুল্য রাজনৈতিক ব্যক্তিকে হারাল। গণমানুষের কল্যাণে নিবেদিত প্রাণ এই জনপ্রতিনিধির শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি