সিলেট | |
প্রকাশিত: 12:21 PM, June 16, 2020
প্রভাতবেলা ডেস্ক:
আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আ.লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে শোকাহত পুরো সিলেট। দলের হাই কমান্ড থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সকলেই শোকসন্তপ্ত।
মরহুম এ নেতার আত্মার শান্তি কামনায় ৩ দিনের শোক কর্মসূচি দিয়েছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। জেলার প্রতিটি উপজেলা ও নগরী প্রতিটি ওয়ার্ডে মসজিদে মিলাদ ও দোয়া, দলীয় অফিসে অর্ধনমিত দলীয় পতাকা, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল (১৫জুন) বিকেলে সিলেট জেলা আ.লীগের সভাপতি এড. লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি