সিলেট | |
প্রকাশিত: 1:19 PM, June 15, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সোববার (১৫ জুন) গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় জানানো হয় ‘সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে সিলেট সিটি করপোরেশনে তিন দিনের শোক কর্মসূচী ঘোষণা করা হয়েছে। শোক কর্মসূচীর আওতায় সিসিকের সকল কর্মকর্তা কর্মচারী কালো ব্যাজ ধারণ করবেন। তিন দিনের কর্মসূচি হিসেবে আজ সিসিকের সকল দাপ্তরিক কাজ বন্ধ থাকবে।’
শোকবার্তায় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বদর উদ্দিন আহমদ কামরানের মতো একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, একজন দক্ষ জনপ্রতিনিধিকে হারিয়ে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি সিলেট পৌরসভা ও সিলেট সিটি করপোরেশেনের বারবার নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে নগরবাসীর সেবায় নিয়োজিত ছিলেন।
মেয়র বলেন, করোনা আক্রান্ত হবার আগ পর্যন্ত তিনি একজন রাজনৈতিক হিসাবে মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নগরজুড়ে। বদরউদ্দিন আহমদ কামরানের মরদেহ দীর্ঘদিনের কর্মস্থল সিলেট সিটি করপোরেশনে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আনার চেষ্টা করলেও সরকারী সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধির কারণে প্রশাসন সে অনুমতি দেয়নি।
এ অবস্থায় মেয়র আরিফুল হক চৌধুরী নগরবাসীর প্রতি আহবান জানান, যার যার অবস্থান থেকে বদরউদ্দিন আহমদ কামরানের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করার জন্য।
শোক বার্তায় মেয়র বিদেহীর রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি