কামরানের শারীরিক অবস্থার উন্নতি, কমেছে জ্বর ও বমি

প্রকাশিত: 4:39 PM, June 10, 2020

কামরানের শারীরিক অবস্থার উন্নতি, কমেছে জ্বর ও বমি

 

প্রভাতবেলা প্রতিবেদক:

করোনাভাইরাসে আক্রান্ত সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের জ্বর ও বমি কমেছে। এছাড়াও শ্বাসকষ্ট কিছুটা কমায় শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে। এজন্য আজ আবারও তাকে প্লাজমা থেরাপি দেওয়া হবে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বদরউদ্দিন আহমদ কামরানের ব্যক্তিগত সহকারী বদরুল ইসলাম। বুধবার (১০ জুন) দুপুরে তিনি বলেন, ‘গতকাল দুপুর থেকে স্যার মুখে খাবার খাচ্ছেন। তবে স্যারকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। আজ আবারও সাবেক মেয়রকে প্লাজমা থেরাপি দেওয়া হবে বলে চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানিয়েছেন।’

 

এর আগে শুক্রবার (০৫ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে। শুক্রবার রাতে টেস্ট রিপোর্টে তাঁর করোনা পজিটিভ আসার পর প্রথমে বাসায় আইসোলেশনে রাখা হলেও শনিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

এরপর শারীরিক অবস্থার অবনতি হলে কামরানকে এয়ার অ্যাম্বুলেন্সে সিলেট থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।

আরও পড়ুন  জগন্নাথপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ