সিলেট ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদক: রাজধানীর ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এমন ঝড়ের কবলে ঢাকাবাসী সচরাচর পড়েন না বললেই চলে। কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছিল রাজধানী শহর ঢাকা। থমকে গিয়েছিল জন-জীবন। ঝড়ের কবলে বিদ্যুৎ বিচ্ছন্ন হয়ে প্রায় ৩ ঘন্টা ঢাকা শহর অন্ধকারে নিমজ্জিত ছিল।
২২ এপ্রিল রোববার বিকেল সোয়া ৬টার দিকে ঝড় শুরু হয়ে ২০ মিনিটের মতো ছিল। সঙ্গে ছিল বৃষ্টি। বজ্রপাতের শব্দে আতঙ্কিত ছিল মানুষ।
প্রচণ্ড বাতাসে রাজধানীতে কোথাও কোথাও টিনের চাল উড়ে গেছে। গাড়ি চলাচলও থেমে যায় বেশির ভাগ সড়কে। বিদ্যুতের দুই তার এক হয়ে বিস্ফোরণ ঘটে কোথাও কোথাও।
রাজধানীর বাড্ডা এলাকার প্রগতি সরণিতে দেখা গেছে, দমকা বাতাসে কারো ছাতা উড়ে গেছে। এক রিকশা চালক বাতাসের প্রচণ্ডতায় আতঙ্কিত হয়ে রিকশা ছেড়ে দৌঁড়ে নিরাপদে আশ্রয় নেন। এক মোটরসাইকেল চালককে রাস্তার মাঝে আইল্যান্ড ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শী অনেকে জানিয়েছেন, ঢাকায় এমন ঝড়ের প্রচণ্ডতা খুব একটা দেখা যায় না। তাৎক্ষণিভাবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদফতর রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানিয়েছে, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় বিজলী চমকানোর সঙ্গে অস্থায়ী দমকা বা ঝড়ো-হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি