সিলেট | |
প্রকাশিত: 2:23 PM, October 20, 2020
প্রভাতবেলা ডেস্ক:
ক্যাসিনো কান্ডে জড়িত যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় অস্ত্র ও মাদক আইনে করা মামলায় অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। এ সময় জামিন নামঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য ৩০ নভেম্বর দিন ধার্য করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সম্রাটকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে সম্রাটের সমর্থকদের জড়ো হতে দেখা যায়। এসময় সমর্থকরা সম্রাটের মুক্তির দাবী জানিয়ে শ্লোগান দেন ।
গত বছর ৬ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা র্যাব-১-এর উপপরিদর্শক (এসআই) শেখর চন্দ্র মল্লিক।
গত ৯ ডিসেম্বর মাদক মামলায় সম্রাট ও আরমানের বিরুদ্ধে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১-এর এসআই আবদুল হালিম।
এর ১ মাস আগে ৬ অক্টোবর সম্রাট ও তার এক সহযোগী যুবলীগের সহসভাপতি এনামুল হক আরমানকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। পরে র্যাব সম্রাটকে নিয়ে তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালায়। অভিযানে সম্রাটের কার্যালয়ে ক্যাঙারুর দুটি চামড়া, মাদকদ্রব্য ও অস্ত্র পাওয়া যায়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি