সিলেট | |
প্রকাশিত: 9:38 PM, April 22, 2018
ক্লাব কাপ হকির শিরোপা ধরে রেখেছে আবাহনী। রোববার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আবাহনী ১-০ গোলে হারিয়েছে মেরিনার ইয়াংস ক্লাবকে। এটি আবাহনীর ক্লাব কাপে চতুর্থ শিরোপা।
মাঠে ময়দানে প্রতিবেদকঃ আবাহনী। অপ্রতিরোধ্য। ঢাকা ক্লাব কাপ হকিতে টানা শিরোপা জয়ের স্বাদ পেয়েছে ধানমন্ডির এই ক্লাবটি। আজ রোববার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আবাহনীর কাছে হেরে গেছে মেরিনার্স ইয়াংস ক্লাব। সম্পূর্ণ ম্যাচে গোল এসেছে একটি। আবাহনীর সবুজের স্টিক ছুঁয়ে আসা একমাত্র গোলটির সুবাধেই খাজা রহমতউল্লাহ ক্লাব কাপ হকি চ্যাম্পিয়ন আকাশী – হলুদ জার্সিদারীরা। এই শিরোপা আবাহনীকে নিয়ে গেল অন্য এক উচ্চতায়। এনিয়ে ক্লাব কাপ হকির চতুর্থ শিরোপা জয়। সমান অবস্থানে আছে মোহামেডান।
আজ বৃষ্টিস্নাত সন্ধ্যায় ক্লাব কাপ হকির ফাইনালে মাঠে নামে আবাহনী ও মেরিনার্স ইয়াংস। ফাইনালের উত্তেজনাকর ম্যাচের প্রথমার্ধে আবাহনী একাধিক সুযোগ পায় গোল দেবার। কিন্তু চূড়ান্ত ফিনিশিং দিতে ব্যর্থ হয়। ১৬ মিনিটে জটলা থেকে কৃষ্ণ কুমার বল পোস্টে পাঠিয়ে আনন্দে ভাসান আবাহনী সমথর্কদের। আম্পায়ার গোলের সংকেত দেন। কিন্তু মেরিনার ইয়াংসের খেলোয়াড়রা প্রতিবাদ করায়। মাঠের দু আম্পায়ার আলোচলায় গোল বাতিল করে দেন। ম্যাচের ৪১ মিনিটে ম্যাচের প্রথম পেনাল্টি কর্নার পায় আবাহনী। এই সুযোগ হাত ছাড়া করেনি সবুজ। পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন। এটিই ফাইনালের একমাত্র গোল। এরপর আর উভয় দল কোন গোলের দেখা পায়নি। আবাহনী খাজা রহমত উল্লাহ ট্রফি জিতে নেয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি