খাগড়াছড়িতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, জুন ৩, ২০২০

খাগড়াছড়িতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

 

প্রতিনিধি, খাগড়াছড়ি :

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বজ্রপাতে মো. আদম আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে গোমতির রত্নাটিলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় জমিতে বাঁধা ১টি গরুও মারা যায়।

 

নিহত কৃষক মো. আদম আলী মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের রত্নাটিলা পাড়ার বাসিন্দা। তিনি দুই সন্তানের জনক।

 

গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন কৃষকের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় কৃষক মো. আদম আলী নিজের জমির বীজতলায় কাজ করছিলেন। এসময় আকস্মিক বজ্রপাতে তিনি জ্ঞান হারালে তাকে প্রত্যক্ষদর্শীরা দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

 

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দিন ভুইয়া জানান, দুপুরের দিকে বজ্রপাতে গোমতির ৪নং ওয়ার্ডের রত্নাটিলা এলাকায় এক কৃষক নিহত হওয়ার বিষয়টি গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকে জানিয়েছে।

আরও পড়ুন  ‘অপারেশন ম্যাক্সিমাস’ স্থগিত : বিস্ফোরণ পাল্টা গুলি

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ