খুলনায় আইসোলেশনে থাকা নারীর মৃত্যু

প্রকাশিত: 4:17 PM, April 19, 2020

খুলনায় আইসোলেশনে থাকা নারীর মৃত্যু

 

প্রতিনিধি, খুলনা:

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ইউনিটে ভর্তি মাসুমা বেগম(৪৫) নামের এক রোগী মারা গেছে।

 

রবিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে দিকে তার মৃত্যু হয়। মাসুমা পিরোজপুর জেলার জিয়া নগরের বাসিন্দা।

 

হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, মাসুমা জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত ছিল। আইসোলেশন ইউনিটে ভর্তি থাকা এই নারী দুপুরে মারা যায়। তার করোনা ভাইরাস ছিল কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

 

এর আগে গতকাল শনিবার সকাল সোয়া দশটায় আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। অপরদিকে গতকাল খুলনা মেডিকেল কলেজ নিউরোলজি বিভাগের একজন সহকারী অধ্যাপকের দেহে করোনা সনাক্ত হয়। কলেজের গেস্ট হাউজে থাকা এই চিকিৎসক এর সংস্পর্শে আসা ৩০ জন ডাক্তারের নমুনা সংগ্রহ করে আজ পিসিআর ল্যাাবে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ