সিলেট | |
প্রকাশিত: 9:54 PM, April 8, 2024
সোমবার (৮ এপ্রিল) এক প্রতিবাদ বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘আক্রাম হোসেনকে হত্যার মাধ্যমে আবারও প্রমাণিত হলো—আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবেই হত্যায় উৎসাহী একটি রাজনৈতিক দল। এরা শুধু গণতন্ত্রকেই হত্যা করেনি, গণতন্ত্রকামী মানুষকে এখন বেছে বেছে হত্যা করছে। বাংলাদেশের স্বাধীনতা—সার্বভৌমত্ব ও জনগণকে অরক্ষিত রেখে এরা বিএনপিসহ বিরোধী দলকে নিশ্চিহ্ন করার কর্মসূচি বাস্তবায়ন করছে।’
ফখরুল বলেন, ‘সারাদেশে যখন দুর্ভিক্ষাবস্থা বিরাজ করছে তখন জনগণের দৃষ্টিকে অন্যত্র সরানোর জন্যই ডামি সরকার রক্তের হোলি খেলায় মেতে উঠেছে। দেশে আওয়ামী শাসন কায়েমের জন্যই আইনের শাসনকে নির্বাসনে পাঠানো হয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা এখন চরম হুমকির মুখে। পবিত্র সিয়াম সাধনার মাস রমজানেও আওয়ামী শাসকগোষ্ঠী রক্ত ঝরানোর নিষ্ঠুর কাজ থেকে সরে আসছে না। তবে অবৈধ আওয়ামী সরকারের ভয়াবহ দুঃশাসনের অবসান না হওয়া পর্যন্ত জনগণ রাজপথের আন্দোলনে আছে এবং থাকবে।’
বিএনপি মহাসচিব বিবৃতিতে আক্রাম হোসেনকে হত্যাকারীদের আইনের আওতায় আনার আহ্বান জানান। তিনি আক্রাম হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি