সিলেট | |
প্রকাশিত: 8:49 PM, August 4, 2020
সংবাদদাতা,পটুয়াখালী♦
পৈশাচিক এ ঘটনা ঘটেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলা সদরের একটি হোটেল সৈকত মহলে। সৈকত মহলের ৭নং কক্ষে আটকে রেখে ঐ মাদ্রাসাছাত্রীকে (১৯) দলবেধে ধর্ষণ করা হয়। বুধবার(২৯ জুলাই) রাতে শহরের পুরাতন লঞ্চঘাটের হোটেল সৈকত মহলে এ ঘটনা ঘটে। রাতেই ঘটনাস্থলে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার ও ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় বৃহস্পতিবার(৩০ জুলাই) ধর্ষণের শিকার তরুণী ৬ জনকে আসামি করে গলাচিপা থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার ৫ জন হলেন- গলাচিপার ছোনখোলা গ্রামের মৃত ইউনুস সরদারের ছেলে মো.শহিদুল সরদার (২৪), চরবিশ্বাস গ্রামের নূর ইসলাম গাজীর ছেলে মো. বশির গাজী (৩২), একই গ্রামের মৃত আদম আলী শিকদারের ছেলে মো. স্বপন শিকদার (৪০), চরআগস্তি গ্রামের যতীন হাওলাদারের ছেলে জীতেন হাওলাদার (৩৫) ও রাঙ্গাবালী উপজেলার চরবেস্টিন গ্রামের মৃত হাতেম আলী ডাক্তারের ছেলে খোকন ডাক্তার (৪০)। মামলার অন্যতম আসামি ওই হোটেলের ম্যানেজার ফারুক হাওলাদার পলাতক রয়েছেন। ফারুক উপজেলার উত্তর চরবিশ্বাস গ্রামের রুস্তুম হাওলাদারের ছেলে।
গলাচিপা থানার ওসি (তদন্ত) মো. হুমায়ুন কবীর জানান, গ্রেপ্তার ৫ জনকে আদালতের মাধ্যমে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নেওয়া হয়েছে। ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি