সিলেট | |
প্রকাশিত: 2:34 PM, November 30, 2020
প্রভাতবেলা ডেস্ক:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে সোলায়মান আলী (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে শনিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার সর্বানন্দ ইউনিয়নে গ্রামের বাড়ি থেকে সোলায়মানকে পুলিশ গ্রেফতার করে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, দীর্ঘদিন থেকে দিনমজুর ছেলের অনুপস্থিতিতে শ্বশুর সোলায়মান পুত্রবধূকে ধর্ষণ করে আসছিল। কিন্তু শ্বশুরের চাপের কারণে সে বিষয়টি কাউকে জানায়নি। অবশেষে অত্যাচার সইতে না পেয়ে সম্প্রতি বিষয়টি পুত্রবধূ পরিবারের সদস্যদের জানায়।
এ ঘটনায় পুত্রবধু শনিবার সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ সোলায়মানকে গ্রেফতার করে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি