গোলাপগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

প্রকাশিত: 6:35 PM, April 27, 2021

প্রতিনিধি, গোলাপগঞ্জ:

সিলেটের গোলাপগঞ্জে ট্রাকের ধাক্কায় এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চৌঘরী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত সাজু মিয়া (১৮) উপজেলার সদর ইউনিয়নের শেরপুর গ্রামের আলমাছ আলীর ছেলে ।

 

জানা যায়, সিলেট-জকিগঞ্জ সড়ক এর গোলাপগঞ্জ সদর ইউপির চৌঘরী এলাকায় বালু ও পাথরবাহী একটি ট্রাক সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ ঘটনায় সাজু মিয়া গুরুতর আহত হন। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

আরও পড়ুন  এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ: ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশিদ চৌধুরী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ