সিলেট | |
প্রকাশিত: 4:03 PM, April 20, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণবাঘা গ্রামে ফেরদৌসি বেগম (২৩) নামের এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে বাঘা ইউনিয়নের দক্ষিণ বাঘা গ্রামে এই ঘটনাটি ঘটে। ফেরদৌসি বেগম ওই গ্রামের মরহুম আব্দুর রাজ্জাকের মেয়ে।
জানা যায়, রোববার রাতে দিকে ফেরদৌসি বেগমের মা ঘুমের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ফেরদৌসি বেগমকে ঘুমের জন্য ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না পেয়ে প্রত্যেকটি রুমের কোথাও খুঁজে না পেয়ে বাথরুমের দরজা খুলে দেখা যায় তীরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া।
এসময় তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তরুণী আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বুঝা যাবে এটি আত্মহত্যা না অন্য কিছু।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি