সিলেট ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০
প্রতিনিধি, গোলাপগঞ্জ:
সিলেটের গোলাপগঞ্জে সাজাপ্রাপ্ত ২ আসামিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) রাতে একজনকে নগরীর কালিঘাট থেকে ও অপরজনকে উপজেলার লক্ষণাবন্দ থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রামের মো. মছদ্দর আলীর পুত্র আব্দুল হান্নান ও লক্ষণাবন্দ ইউনিয়নের বুটিরাপাড়া গ্রামের মৃত সাজ্জাদ আলীর পুত্র মোমিনুর রহমান (টেকই)।
আব্দুল হান্নানের বিরুদ্ধে ১টি সিআর সাজাসহ ৩ লক্ষ ২০ হাজার টাকার জরিমানা ও মোমিনুর রহমান (টেকই) এর বিরুদ্ধে ১টি সিআর সাজা, ১ টি ওয়ারেন্টসহ ৫ লক্ষ টাকার জরিমানা রয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি