সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের গোলাপগঞ্জ থানা এলাকা থেকে গাঁজাসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন এএসপি সত্যজিৎ কুমার ঘোষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, অভিযানে সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন গঞ্জেগাঁও ফারুক বাবুর্চীর বাড়ির পাশ থেকে ১ কেজি গাঁজাসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব-৯।
গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- মো. কাজল মিয়া (২৫), পিতা- মৃত আইনল হক মিয়া, সাং- গানপুর পশ্চিম পাড়া, থানা- বানিয়াচং, জেলা-হবিগঞ্জ।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি মোঃ সামিউল আরম।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি