চকবাজার থেকে কোটি টাকার নকল প্রসাধনী জব্দ

প্রকাশিত: 8:12 PM, March 16, 2020

চকবাজার থেকে কোটি টাকার নকল প্রসাধনী জব্দ

 

প্রভাতবেলা ডেস্ক:

রাজধানীর চকবাজারে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়ে কোটি টাকার নকল প্রসাধসী জব্দ করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা মালিক হাসান মাহমুদ সুমনকে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকালে বিষয়টি জানিয়েছেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

তিনি বলেন, রবিবার (১৫ মার্চ) রাতে ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। কারখানায় বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের নকল পণ্য তৈরি করছিল। আটক কারখানা মালিক সুমনকে এক বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি জানান, অভিযানে কারখানা থেকে অনুমোদনহীন বিদেশি ব্র্যান্ডের নকল পণ্য ও কেমিক্যাল, ট্যালকম পাউডার, ক্রিম, মেহেদীসহ কোটি টাকা মূল্যের প্রসাধনী জব্দ করা হয়েছে।

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ