সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২১
চট্টগ্রাম ব্যুরো♦ চট্টগ্রামে ধর্মঘট প্রত্যাহার, রোববার থেকে চলবে গণপরিবহণ জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে চট্টগ্রাম নগরীতে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি।
রোববার (০৭ নভেম্বর) সকাল ৬টা থেকে চট্টগ্রাম নগরে গণপরিবহন চলবে। শনিবার (০৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল।
তিনি বলেন, রোববার থেকে চট্টগ্রাম নগরে গণপরিবহন চলবে। একটি পক্ষ রাস্তা বন্ধ করে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি চলাচলে বাধা প্রদান করে রাজনৈতিকভাবে ফায়দা লুটের চেষ্টা করছে। সেজন্য ধর্মঘট প্রত্যাহার ঘোষণা করা হয়েছে।
শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা বলেন, কেন্দ্রীয়ভাবে ধর্মঘট আহ্বান করা হয়েছে। আমরা সেখান থেকে এখনও কোনো সিদ্ধান্ত পাইনি। কেউ প্রত্যাহার করলে আমি জানি না।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি