চীনকে ঠেকাতে ‘নতুন জোট’ গড়তে চায় যুক্তরাষ্ট্র!

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

চীনকে ঠেকাতে ‘নতুন জোট’ গড়তে চায় যুক্তরাষ্ট্র!

বিশ্বভূবন ডেস্ক:

এশিয়ার পরাশক্তি চীনকে প্রতিরোধ করতে মিত্রদের নিয়ে নতুন জোট গঠন করতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, চীনকে প্রতিরোধের জন্য আমাদের একটি বৈশ্বিক জোট গঠন করতে হবে। এ সময় করোনা মহামারিকে চীন নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন তিনি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, চীনকে এরই মধ্যে নিজেদের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবতে শুরু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই করোনাকে ‘চীনা ভাইরাস’ বলেও আখ্যায়িত করেছেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নোভেল করোনা ভাইরাস মহামারি নিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং কখনো সত্য বলেননি। তিনি কেবল বাণিজ্যিক সুবিধা নিয়েছেন।

ফাইভ জি মোবাইল ফোন নেটওয়ার্ক থেকে চীনা পণ্য হুয়াওয়েকে বাদ দেওয়ায় মঙ্গলবার (২১ জুলাই) নিজের লন্ডন সফরের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রশংসা করেছেন মাইক পম্পেও।

তিনি বলেন, এটি ভীষণই ভালো একটি সিদ্ধান্ত। কারণ এতে চীনা কমিউনিস্ট পার্টির কাছে ব্রিটিশ তথ্য-উপাত্ত চলে যেতে পারত।

আরও পড়ুন  মহান বিজয়ের মাস শুরু

এ সময় চীনকে আগ্রাসক বলে দাবি করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বললেন, চীন অবৈধভাবে নৌ সীমায় নিজেদের মালিকানা দাবি করছে। হিমালয় অঞ্চলের দেশগুলোকে উত্ত্যক্ত করছে। করোনা ভাইরাসের তথ্য গোপন করেছে এবং লজ্জাজনকভাবে এই ভাইরাসকে নিজ স্বার্থে কাজে লাগিয়েছে।

পম্পেওর ভাষায়, আমরা চাই স্বাধীনতা ও গণতন্ত্র উপলব্ধি করা প্রতিটি দেশ চীনা কমিউনিস্ট পার্টির হুমকিকে উপলব্ধি করতে পারবে।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ