সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৩
শনিবার (১৬ ডিসেম্বর) মধ্যরাতে ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা ও স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান। তবে এখনও পরিবারের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়নি বলেও জানিয়েছেন তারা। এরই মধ্যে লাশ ফেরত নিতে পরিবারের লোকজন স্থানীয় বাড়াদি বিজিবি ক্যাম্পে লিখিত জানিয়েছে।
নিহত দুই বাংলাদেশির পরিচয়- দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের ব্যাকপাড়ার হায়দার আলীর ছেলে সাজিদুল হক (২৭) ও একই এলাকার শরিয়তুল্লাহর ছেলে খাজা মঈনউদ্দিন (৩০)। নিহত সাজিদুল ইসলামের ১ ও খাজা মঈনউদ্দিনের ৩ সন্তান আছে।
পারকৃষ্ণপুর-মদনা ইউপির ৬ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুর রহমান বলেন, ‘আমার ওয়ার্ডের সাজিদুল ও মঈনউদ্দিন শনিবার রাতে বাড়াদি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে অবৈধভাবে গরু আনতে যায়। সেখানে ভারতের বিজয়পুর ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে এই দুজন নিহত হন। তাদের লাশ এখনও (এই প্রতিবেদন লেখা পর্যন্ত) ভারতে আছে।’
দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, ‘দুজন বাংলাদেশি ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল। ভারতের কৃষ্ণনগর থানাধীন এলাকায় বিএফএফের গুলিতে তারা নিহত হয়েছেন বলে জেনেছি। লাশ সেখানে আছে। ধারণা করা হচ্ছে, তারা অবৈধভাবে গরু নিয়ে আনতে গেছিল।’
এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি