চুয়াডাঙ্গায় করোনা জয়ী পুলিশ সদস্যদের এসপি’র ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত: 6:16 PM, June 20, 2020

চুয়াডাঙ্গায় করোনা জয়ী পুলিশ সদস্যদের এসপি’র ফুলেল শুভেচ্ছা

 

প্রতিনিধি,চুয়াডাঙ্গা:

 

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) বিরুদ্ধে সম্মুখ সারির যোদ্ধা বাংলাদেশ পুলিশ। এ পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত ২৭জন পুলিশ সদস্য বিভিন্ন সময়ে সরকারী দায়িত্ব পালনকালে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে ভর্তি হওয়ার সাথে সাথে চুয়াডাঙ্গা জেলার মানবিক পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম মহোদয় তাদেরকে ইমিউনিটি বৃদ্ধিকারক পুষ্টিকর খাদ্য ও ঔষধ সামগ্রী সরবরাহ, প্রতিনিয়ত মোবাইলে সার্বক্ষনিক খোঁজ-খবর নেন । করোনা আক্রান্ত চিকিৎসাধীন ০৬(ছয়) জন পুলিশ সদস্যের নমুনা পরীক্ষা করালে পরীক্ষার ফলাফল ‘নেগেটিভ’ আসায় চিকিৎসক তাদের করোনা মুক্ত ও সুস্থ ঘোষণা করেন।

 

শনিবার (২০ জুন) চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে ছাড়পত্র প্রদান করেন। এ সময়ে করোনা জয়ী পুলিশ সদস্যদের সাথে পুলিশ সুপার জাহিদুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ এবং ফুলেল শুভেচ্ছা জানান। এ পর্যন্ত চুয়াডাঙ্গায় ০৮জন পুলিশ সদস্য করোনা ভাইরাস (কোভিড-১৯) জয় করে পুনরায় কর্মে যোগদান করেছেন।

আরও পড়ুন  টেকনাফে ভাইয়ের হাতে ভাই খুন

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ