চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: 12:31 PM, October 11, 2020

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রতিনিধি, চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সম্রাট (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত পৌনে ১১টার দিকে শহরের ফার্মপাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সম্রাট জেলার দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের নাসির উদ্দিনের ছেলে। সে তার মায়ের সঙ্গে জেলা শহরের ফার্মপাড়ায় ভাড়া বাড়িতে থাকে।

স্থানীয়রা জানায়, সম্রাট সমবায় নিউমার্কেটের একটি দোকানে কাজ করতেন। গত রাতে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ফার্মপাড়া রেলগেটে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশের এসআই রইস উদ্দিন শরীফ জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। রেলওয়ে ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ