সিলেট | |
প্রকাশিত: 12:46 PM, July 7, 2020
প্রতিনিধি, ছাতক:
সুনামগঞ্জের ছাতক উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাজী গনি মিয়া (৮৫) নামে আরও একজন মৃত্যুবরন করেছেন । তিনি সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (মঙ্গলবার) সকাল ১১টার দিকে মৃত্যুবরণ করেন ।
করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী হাজী গনি মিয়া (৮৫) ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান আতা’র চাচা এবং জাউয়া গ্রামের বাসিন্দা ।
বিষয়টি নিশ্চিত করেছেন জাউয়া বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুরাদ হোসেন ।
এ নিয়ে ছাতকে করোনায় মৃত্যুবরণ করেছেন ৬ জন। এখন পর্যন্ত ছাতকে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২৬৯ জন এবং সুস্থ হয়েছেন ১৫৬ জন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি