সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২০
প্রতিনিধি, ছাতক:
সুনামগঞ্জের ছাতকে পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেনের উদ্যোগে ও সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় দিনব্যাপী ‘ফ্রি মেডিক্যাল ক্যাম্প’ অনুষ্টিত হয়েছে ।
সোমবার (২১ডিসেম্বর) পৌর শহরের বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়। এসময় পৌর এলাকার প্রায় ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় ।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্যোক্তা ছাতক পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন জানান, করোনাকালীন এই সময়ে প্রান্তিক মানুষজন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত । তাদের কথা চিন্তা করেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় তিনি ভবিষ্যতে আরোও বড় পরিসরে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন ।
দিনব্যাপি এই কর্মসূচি পরিচালনায় ছিলেন ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসা কমিটির সভাপতি জনাব আব্দুর রহিম, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন সালমান, জাকির হোসেন রিপন, ফখরুল আলম, জিয়া উদ্দিন আদনান, মানিক মিয়া লিটু, জহির উদ্দিন দিনান, মনোয়ার, জাকারিয়া, মানিক আচার্য্য, আবু চৌধুরী, আমিন, সাহিদ মিয়া, সানি, জুয়েব, লিটু, রাজু, রাফি, রেজা, মেহেদী, সেবুল, রাহেল, কাদির বিল্লাহ, তানিব, অভি, মাহিব, আজিম, সাদিক, জুবায়েদ, শাওন, রাকিব, সিফাত প্রমুখ।
‘ফ্রি মেডিক্যাল ক্যাম্প’ আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল টিম হ্যাল্পিং হ্যান্ডস বাংলাদেশ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি