সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২০
প্রতিনিধি, ছাতক:
সুনামগঞ্জের ছাতকে নৌপথে চাঁদাবাজির অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌর শহরের লাল মসজিদদের উত্তর পাশে সুরমা নদীতে চাঁদাবাজিকালে চাঁদার রশিদসহ তাদের আটক করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে সুরমা নদীতে রশিদ ব্যবহার করে চাঁদাবাজি করে আসছে এই চক্র। বৃহস্পতিবার সকালে পুলিশ খবর পেয়ে ছাতক থানার ওসি মোস্তফা কামাল ও এস আই লিটন দাশের নেতৃত্বে অভিযান চালিয়ে পৌর শহরে ছোরাবনগর এলাকার মৃত গোলাম রহমানের পুত্র রাসেল আহমদ (২৬), কালারুকা ইউনিয়নের সিকন্দরপুর গ্রামে কছির উদ্দিনের পুত্র ইমান উদ্দিন জনি (২৫), নোয়ারাই ইউপির শারফিন নগর টিলাগাও গ্রামে আরব আলীর পুত্র কবির আহমদ (২২) ইসলামপুর ইউপির গনেশপুর নোয়াগাও গ্রামে মৃত সিরাজুল ইসলামের আলী আহমদ (৪০)কে ইঞ্জিন চালিত কাঠের তৈরি নৌকা যোগে হাতে লাঠি দিয়ে নদীতে চলাচলরত বালু ও পাথর বোঝাই নৌকা, বাল্কহেড আটকে চাঁদা আদায়কালে পুলিশ তাদের আটক করে।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ আদালতে তাদের কে প্রেরণ করা হয়েছে। এদের বিরুদ্ধে এস আই লিটন দাশ বাদী হয়ে থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে এএসপি (ছাতক সার্কেল) বিল্লাল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরমা নদীতে চাঁদাবাজির ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি