সিলেট | |
প্রকাশিত: 3:25 PM, March 24, 2020
প্রতিনিধি,ছাতকঃ
করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামুলক মাইকিং করেছে ছাতক থানা পুলিশ।গতকাল সোমবার এএসপি সার্কেল ছাতক-দোয়ারা বিল্লাল আহমদ ও ছাতক থানার ওসি মোস্তফা কামালের নেতৃত্বে উপজেলা সদর, গোবিন্দগঞ্জ পয়েন্টসহ বিভিন্ন এলাকায় সচেতনামুলক মাইকিং করা হয়।
এই সময় জনসাধারণের উদ্দেশ্যে মুখে মাস্ক ব্যবহার করা, ময়লা হাত দিয়ে চোখ মুখ স্পর্শ না করা, বার বার হাত পরিষ্কার করাসহ কেউ যদি করোনা ঝুঁকির সন্দেহে থাকে তাহলে আতষ্কিত না হয়ে ডাক্তারের পরামর্শ নেওয়ার আহবান জানান। তাছাড়া করোনাভাইরাস রোধে সকল ধরণের জনসমাগম এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হয়। পাশা-পাশি বাজার মনিটরিং করা হয়। কোন ব্যবসায়ী যদি পণ্যের অতিরিক্ত মুল্য আদায় করেন থানা পুলিশে ভোক্তাদের অভিযোগ করতে বলা হয়। কেউ অতিরিক্ত মুল্য নিলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে সতর্ক করা হয়।
এ সময় এস আই হাবিবুর রহমান পিপিএমসহ অন্যন্য অফিসার্স ও থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি