ছাতকে ভারতীয় বিড়ি-সিগারেটসহ গ্রেফতার ১

প্রকাশিত: 2:51 PM, June 8, 2020

ছাতকে ভারতীয় বিড়ি-সিগারেটসহ গ্রেফতার ১

 

প্রতিনিধি, ছাতক:

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজার এলাকা থেকে আমদানি নিষিদ্ধ পাতার বিড়ি ও সিগারেটসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

 

রোববার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ নতুন বাজারে অভিযান চালিয়ে তাকে এসব মালামালসহ গ্রেপ্তার করা হয়। এ সময় ১৬ হাজার ৪৫০ পিস পাতার বিড়ি, ১৯ হাজার ২০০ পিস সিগারেট ও একটি মোবাইল জব্দ করা হয়।

 

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতকে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ