ছাতকে সালিশে দুই গ্রামের দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি

প্রকাশিত: 2:53 PM, October 12, 2023

ছাতকে সালিশে দুই গ্রামের দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি

প্রতিনিধি, ছাতক:

সুনামগঞ্জের ছাতকে সালিশের মাধ্যমে মুক্তিরগাও অষ্টগ্রাম ও বাশখলা গ্রামের দীর্ঘদিনের বিরোধ নিষ্পপ্তি করা হয়েছে । সম্প্রতি পাশাপাশি দুটি গ্রামের বৈরী সম্পর্ককে সম্প্রতির বন্ধনে আবদ্ধ করতে ব্যতিক্রমী এক উদ্যোগ নেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রথম যুগ্ম সাধারন সম্পাদক ও সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শামীম আহমদ চৌধুরী ।

দুই গ্রামের বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ছাতক পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে দুই গ্রামের সাধারন জনসাধারন, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক সালিশ বৈঠক অনুষ্টিত হয় । সালিশ বৈঠকে দুই গ্রামের বিষয়টি সুষ্ঠু ও সুন্দরভাবে সমাধান হয় ।

বৈঠকে শালিস ব্যাক্তিত্ব হাজী আবুল হায়াত, ফজলু চৌধুরী, সাবেক চেয়ারম্যান নজরুল হক, ছাতক সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম , কাউন্সিলর ইরাজ মিয়া, আশরাফুল আলম, সুরুজ মিয়া, শামছু মিয় সহ দুই গ্রামের মুরুব্বিয়ান ও যুবকবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে শামিম আহমদ চৌধুরীর এই উদ্যোগকে দুই গ্রামের মুরুব্বিয়ান সাধুবাদ জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ