সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
ছাতক সিমেন্ট ফ্যাক্টরির প্রায় ১ কোটি ৬১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত ৩১ আগস্ট (সোমবার) পরিবেশক মো. রুবেল মিয়াসহ ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ৪জন কর্মকর্তার বিরুদ্ধে দুদক আদালতে এ চার্জশিট দাখিল করে।
দুদক সূত্রে জানা যায়, ২.০ কোটি টাকার ভূয়া ব্যাংক গ্যারান্টি দিয়ে ডিলার মো. রুবেল মিয়া ও ছাতক ফ্যাক্টরির সাবেক ব্যবস্থাপনা পরিচালক নেপাল কৃষ্ণ হাওলাদার, সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী রুহুল আমীন, উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুল বারী ও উপ-প্রধান হিসাব রক্ষক মো. সিরাজুল ইসলামসহ ৫ জনের পারস্পরিক যোগসাজশে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির ২১৭৫ মেট্রিক টন সিমেন্ট যার মূল্য ১ কোটি ৬০ লক্ষ ৯৫ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া যায়।
এরই প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক)’র সমন্বিত জেলা কার্যালয় সিলেটের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন অভিযুক্তদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
উল্লেখ্য, ১ কোটি ৬০ লক্ষ ৯৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ছাতক থানায় দায়েরকৃত মামলার (মামলা নম্বর- ১৭/২০১৮) তদন্ত শেষে এ চার্জশিট দাখিল করে দুদক ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি