ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৩

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

প্রভাতবেলা ডেস্ক: পঞ্চগড়ের বোদা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বিমাতা ছোটভাইয়ের ছুরিকাঘাতে বড়ভাই মোহাম্মদ দানেশ আলীর (৫৩) মৃত্যু হয়েছে।

 

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কাজলদীঘির কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা এলাকায় এ ঘটনাটি ঘটে।

 

নিহত দানেশ ওই এলাকার মৃত খতির উদ্দীনের ছেলে। দানেশ পেশায় একজন কৃষক।

 

এ ঘটনায় নিহতের বিমাতা ছোটভাই ও হত্যাকারী আবু বক্কর সিদ্দিককে (৪৪) ইউনিয়নের আমতলা এলাকার নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি ও কুড়াল আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ।

 

বোদা থানার ওসি মোজাম্মেল হক বলেন, বিমাতা ছোটভাই আবু বক্কর সিদ্দিক পৈতৃক সূত্রে পাওয়া জমি বিক্রি করার পরও দীর্ঘদিন ধরে বড়ভাই মোহাম্মদ দানেশ আলীর কাছে আবারও জমি দাবি করতে থাকেন। এ নিয়ে শনিবার বেলা ১১টার দিকে বড়ভাই দানেশের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে দানেশের পেটে আঘাত করেন তিনি। দানেশকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য রোববার সকালে মরদেহ মর্গে পাঠানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ