ছোট ভাইয়ের মৃত্যুর খবরে মারা গেলেন বড়ভাইও

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৩

ছোট ভাইয়ের মৃত্যুর খবরে মারা গেলেন বড়ভাইও

প্রতিনিধি, নেত্রকোনা:

নেত্রকোণার দুর্গাপুরে সড়ক দুর্ঘটনায় ছোট ভাইয়ের নিহতের খবর শুনে মারা গেলেন বড়ভাইও। দুই ভাইয়ের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে উপজেলার চন্ডিগড় ইউপির মধুয়াকোনা গ্রামে।

মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে ছোট ভাই আলম মিয়ার (৫৫) মৃত্যু হয়। রোববার সকালে ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েন বড় ভাই দুলাল মিয়া (৬২)। এক পর্যায়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

 

দুইভাই মধুয়াকোনা গ্রামের মৃত আসরাফ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউপি সদস্য মোকছেদুল হক।

 

জানা যায়, গত শুক্রবার রাতে কলমাকান্দা-দুর্গাপুর সড়কের সাতাশি এলাকায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে গুরুতর আহত হন আলম মিয়া। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শনিবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রোববার ভোরে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ‍মৃত্যু হয়। এদিকে ছোট ভাইয়ের মৃত্যুর খবরে অসুস্থ হয়ে পড়েন বড় ভাই দুলাল মিয়া। পরে সকাল সাড়ে ১০ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

আরও পড়ুন  মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

নিহতদের ভাগ্নে এরশাদ হোসেন জানান, সকালে বাড়ির উঠানে সবার সঙ্গেই চেয়ারে বসে ছিলেন তার মামা দুলাল মিয়া। হঠাৎ চেয়ার থেকে পড়ে মাটিতে লুটিয়ে পড়েন।

 

ইউপি সদস্য মোকছেদুল হক বলেন, হাসপাতালে চিকিৎসাধীন থেকে ভোরে ছোট ভাই মারা যায়। সকালে সেই মৃত্যুর খবর শুনে বড় ভাইও স্টোক করে মারা গেছেন। ঘটনাটি খুবই হৃদয়বিদারক।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ