জকিগঞ্জে ট্রলির সাথে সংঘর্ষ, যুবক নিহত

প্রকাশিত: 4:18 PM, February 1, 2021

জকিগঞ্জে ট্রলির সাথে সংঘর্ষ, যুবক নিহত

প্রভাতবেলা প্রতিবেদক :

জকিগঞ্জ বাজারের ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল মেকানিক কাওসার আহমদ। নিহত কাওসার উপজেলার খলাছড়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

 

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে হাইদ্রাবন্দ গ্রামের রাস্তায় তাঁর চালিত মোটরসাইকেলটির সাথে ট্রলির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।

 

জানা যায়, মাটি বহনকারী দ্রুতগামী একটি ট্রলি গাড়ীর সাথে মোটরসাইকেল আরোহী কাওসার আহমদের মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুত তাকে জকিগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ