জগন্নাথপুরে পাইপগানসহ আটক ২

প্রকাশিত: 2:36 PM, March 21, 2020

জগন্নাথপুরে পাইপগানসহ আটক ২

 

প্রভাতবেলা প্রতিবেদক:

জগন্নাথপুর থেকে পাইপগানসহ ২ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। আটককৃত দুজন হলো- উপজেলার ইশাখপুর গ্রামের মৃত কনাই মিয়ার ছেলে শাহজাদ মিয়া (২৪) ও লুদুরপুর গ্রামের মৃত আলকাব আলীর ছেলে আকমল হোসেন (৩২)।

শুক্রবার (২০ মার্চ) রাত ৯ টার দিকে র‌্যাব-৯ এর অপারেশন কমান্ডার এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে উপজেলার ভবের বাজারস্থ শাহজালাল ভেরাইটিজ স্টোরের সামনে থেকে তাদের আটক করে।

উদ্ধারকৃত অস্ত্রসহ আটক দুজনকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. সামিউল আলম।

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ