জামালগঞ্জ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে ইকবাল আল আজাদ জয়ী

প্রকাশিত: 11:54 AM, October 21, 2020

জামালগঞ্জ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে ইকবাল আল আজাদ জয়ী

প্রতিনিধি, সুনামগঞ্জ ♦

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন ইকবাল আল আজাদ।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯ থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণের পর গণনা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে স্থাপিত কন্টোল রুমে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার।

নির্বাচনে বিজয়ী প্রাথী নৌকা প্রতীক নিয়ে ৩৭ হাজার ৩শ ২১ ভোট পেয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতিকে নূরুল হক আফিন্দি পেয়েছেন ১৬ হাজার ৮শ ৯০ ভোট।

এ ছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুম মাহমুদ তালুকদার আনারস প্রতিকে ৪হাজার ৮শ ৫ ভোট পেয়েছেন। অপর স্বতন্ত্র প্রার্থী ফয়জুল আলম মোহন ঘোড়া প্রতিকে ১হাজার ৩শ ৬১ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদ চলতি বছরের ৯ ফেব্রুয়ারি মারা যাওয়ায় চেয়ারম্যান পদটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশন চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ