জামালপুরে ৫০ কোটি টাকা নিয়ে সমিতি উধাও

প্রকাশিত: 6:38 PM, January 12, 2021

জামালপুরে ৫০ কোটি টাকা নিয়ে সমিতি উধাও

প্রভাতবেলা ডেস্ক:

জামালপুরের দেওয়ানগঞ্জে স্থানীয় একটি সমবায় সমিতির নামে ৫০ কোটি টাকা আত্মসাত করে পালিয়ে থাকা, গোপনে দেশ ত্যাগের পরিকল্পনাকারী সমিতির পরিচালক আকবর আলীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ক্ষতিগ্রস্থ আমানতকারীরা।

মঙ্গলবার (১২জানুয়ারি) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে যমুনা বহুমূখী সমবায় সমিতির ক্ষতিগ্রস্থ ভূক্তভোগী আমানতকারীরা এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৯ সালের ডিসেম্বরে যমুনা বহুমূখী সমবায় সমিতির নির্বাহী পরিচালক আকবর আলী সমিতির আড়াই হাজার সদস্যের কাছ থেকে প্রায় ৫০ কোটি টাকা আত্মসাত করে পালিয়ে যায়। সে এক বছরের বেশী সময় ধরে পলাতক রয়েছে এবং এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আবেদন করেও আশানুরূপ কোন ফল পাওয়া যায়নি। এদিকে সমিতির গচ্ছিত অর্থ দিয়ে ক্রয়কৃত প্রায় ২শ বিঘা জমি, ফিলিং স্টেশন, তেলের লরী, দোকানপাট ও গুদামঘর বিক্রি করে বিদেশে পালিয়ে যাওয়ার পাঁয়তারা করছে প্রতারক আকবর আলী।

আরও পড়ুন  তজুমদ্দিনে প্রশাসনের সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময়

এ সময় বক্তারা বলেন সমিতির সদস্যদের কষ্টে অর্জিত শেষ সম্বল জমানো আমানত দ্রুত সময়ে ফিরে পেতে সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি তুলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন কফিল উদ্দিন, স্বপন, মোর্শেদাসহ সমিতির সদস্যরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন আমানতকারীরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ