সিলেট | |
প্রকাশিত: 1:08 AM, April 28, 2019
বহিষ্কৃত নেতা মজিবুর রহমান মঞ্জুর নতুন দল ঘোষণায় কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
শনিবার বিবিসি বাংলায় দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বহিষ্কৃত নেতা মজিবুর রহমান মঞ্জুর দল গঠনের উদ্যোগ জামায়াতে ইসলামীর উপর কোনো প্রভাব ফেলবে না।
তিনি উল্লেখ করেন, মজিবুর রহমান মঞ্জু এক সময় জামায়াতের সঙ্গে ছিলেন এবং একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছেন। এখন মঞ্জু যে দল গঠন করছেন, এমন অনেক দল বাংলাদেশে থাকতে পারে।
তবে মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার ইস্যু বা সংস্কার নিয়ে যে বিরোধের কথা আসছে, সেই প্রশ্নে ডা. শফিকুর রহমান বলেন, আমাদের দলে সংস্কারপন্থী বলে কিছু নেই। কাউকে সেভাবে চিহ্নিতও করা হয় না। কোনো ইস্যুতে ভিন্নমত আসতে পারে, সে ধরনের মতামতকে আমরা সম্মান করে এগুচ্ছি।
মজিবুর রহমান মঞ্জুর দল নিয়ে আমাদের নেতাকর্মীরা সবাই সতর্ক রয়েছেন বলে জানান তিনি।
এরআগে শনিবার এক সংবাদ সম্মেলনে জামায়াতের বহিষ্কৃত নেতা মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে ‘জনআকাঙ্ক্ষার বাংলাদেশ’ নামে আত্মপ্রকাশ ঘটে নতুন এক রাজনৈতিক মঞ্চের।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি