সিলেট | |
প্রকাশিত: 4:42 PM, October 3, 2020
প্রভাতবেলা ডেস্ক:
সিলেটের জালালাবাদ ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ১২ বছরের শিশু ধর্ষণ মামলার আসামী এখলাস ও জসিম এবং তাদের সহযোগী আশিক আলী, হারুন মিয়া, ইমদাদ আলী, জালাল মিয়াদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেটের নেতৃবৃন্দ।
শনিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ জালালাবাদ থানা শাখা ও পূজা উদযাপন পরিষদ সিলেট সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
দাবি জানিয়ে বক্তারা বলেন, গত ৬ সেপ্টেম্বর রাতে ১২ বছরের সংখ্যালঘু সম্প্রদায়ের শিশু ধর্ষণের ঘটনা ঘটলেও মামলার এজাহার নামীয় দুই আসামীসহ অপরাপর আসামীদের এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে করে জনমনে নানা প্রশ্নের উদ্বেগ হচ্ছে।
নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, শিশু ধর্ষণ মামলার আসামীদের গ্রেফতার করা না হলে ১০ অক্টোবর শনিবার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেটের নেতৃবৃন্দ ঘেরাও কর্মসূচী পালন করবো।
সিলেট সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিলেন্দু ভূষণ দে অনুপের সভাপতিত্বে ও সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট দেবব্রত চৌধুরী লিটনের পরিচালনায় আয়োজিত মানববন্ধন কর্মসূচী চলাকালে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ্ শহীদুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, কেন্দ্রীয় সহযোগী সম্পাদক মলয় পুরকায়স্থ, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, শাহ খুররম ডিগ্রী কলেজের অধ্যাপক আমিনুল হক, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, মহানগর পূজা পরিষদের সভাপতি সুব্রত দেব, জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর শাখার যুগ্ম সম্পাদক চন্দন দাশ, খ্র্রীস্টান এসোসিয়েশনের সভাপতি ডিকন নিঝুম সাংমা, ট্রাইবেল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান দানেশ সাংমা প্রমুখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি