সিলেট | |
প্রকাশিত: 8:17 PM, April 7, 2024
কাজী জালাল উদ্দিন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় কাজীটুলা সিলেটে ৪র্থ বারের মত দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাষ্ট কর্তৃক অনুমোদিত কোরআন প্রশিক্ষণ কেন্দ্রটি পরিচালনা করা হয়।
জাহানারা হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সহীহ্ কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের নাজিম মো. আব্দুল ওদুদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ ব্যাংক এর পরিচালক মো. আমিনুল ইসলাম।
ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জামাতে ছালিছ বিভাগের ছাত্রী সুমাইয়া খান। ক্বারীগনের পক্ষ হতে বক্তব্য রাখেন প্রধান ক্বারী মাওলানা কামরান হোসাইন। আরো বক্তব্য রাখেন দোয়ার সার্ভিস লিমিটেডের বিজনেস এক্সকিউটিব মো. জাহিদুল ইসলাম।
জাহানারা হক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত কোরআন প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত তাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ছাত্র ছাত্রীদের কোরআন চর্চা সারা বছর চলমান রাখার আহবান জানান। কোরআন শিক্ষা প্রত্যেকটি ক্ষেত্র বাস্তবায়নের তাগিদ দেন। কোরআনের সুরাগুলো বুঝে বেশি বেশি মুখস্থ করার চেষ্টা করতে বলেন। জাহানারা হক ফাউন্ডেশনের মানবিক কার্য়ক্রম চালিয়ে যাওয়ার আহবান জানান।
তাছাড়া ক্বিরাত ও নাসিদ প্রতিয়োগিতায় ১ম ও ২য় স্থান অধিকারী কে পুরস্কারে ভূষিত করা হয়। অবশিষ্ট ছাত্র ছাত্রীদের প্রত্যেককে শান্তনা পুরস্কার প্রদান করা হয়। ঈদের পরে ছাত্র ছাত্রীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হবে বলে কেন্দ্রের নাজিম আশাবাদ ব্যক্ত করেন।
সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কেন্দ্রের সহকারি ক্বারী রুহুল আমিন। প্রধান ক্বারীর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি