জুড়ীতে ভবন থেকে পড়ে তরুণের মৃত্যু

প্রকাশিত: 5:26 PM, August 4, 2021

জুড়ীতে ভবন থেকে পড়ে তরুণের মৃত্যু

ভবন থেকে পড়ে তরুণের মৃত্যু। মৌলভীবাজারের জুড়ীতে নির্মাণাধীন একটি বিল্ডিংয়ে কাজ করার সময় সুমন বিশ্বাস (২৯) নামের এক তরুণ শ্রমিকের মৃত্যু ঘটেছে।♦ আঞ্চলিক প্রধান , জুড়ী♦

 

আজ ৪ আগষ্ট বুধবার সকাল  ৯ টার সময় উপজেলার উত্তর ভবানীপুরে এ দুর্ঘটনা ঘটে।  জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের বাবু লাল বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস, বিজন বিহারী ভট্রাচার্য্য নামের এক ব্যক্তির ৪ তলা বিল্ডিংয়ের ৩ তলায় ইলেক্ট্রিক ও পাইপ ফিটারের কাজ করছিলেন।

 

হঠাৎ তিনি দড়ি ছিড়ে নিচে পড়ে মারাত্মকভাবে আহত হন। সেখান থেকে উদ্ধার করে তাকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ