সিলেট | |
প্রকাশিত: 4:56 PM, August 25, 2021
জুড়ীতে কোভিড-১৯ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি চেয়ে দোয়া মাহফিল। আঞ্চলিক অফিস,জুড়ী♦
মৌলভাবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-১২২৩ অন্তর্ভুক্ত ( বাস-মিনিবাস, কার-লাইটেজ, লেগুনা), জুড়ী উপজেলা শাখার আয়োজনে কোভিড-১৯ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি চেয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ আগস্ট মঙ্গলবার বিকেল ৩ টায় জুড়ী লাইটেস স্ট্যান্ড শ্রমিক কার্যালয়ের সামনে শ্রমিক ইউনিয়ন-১২২৩ দপ্তর সম্পাদক মোহিন সামীর পরিচালনায় ও আব্দুল জব্বারের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে অংশ নেন. জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, জুড়ী উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান আইনুল হক মিনু, জুড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চুনু, মৌলভাবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ফজলুল আহমদ, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, ভবানীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এম এ মহসিন মোহিন, জুড়ী উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জুয়েল রানা, জুড়ী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সামছু উদ্দিন সমছু, শ্রমিক নেতা মোস্তাকিম আহমদ প্রমূখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-১২২৩ অন্তর্ভুক্ত ( বাস-মিনিবাস, কার-লাইটেজ, লেগুনা), জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. দুদুল মিয়া, কার্যকরি সভাপতি মো. রাজু খান, সহ-সভাপতি মো. তাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মফিজ, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম হাকিম আলাল মিয়া, সাইফুল ইসলাম, সেলিম আহমদ, রাসেল আহমদ, মো. জামাল উদ্দিন, মো. ফরমুজ আলী প্রমুখ।
কোভিড-১৯ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে বিশ্ববাসীর মুক্তি চেয়ে দোয়া মাহফিল পরিচালনা করেন ভবানীগঞ্জ বাজার জামে মসজিদে খতিব মাওলানা নজরুল ইসলাম।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি