সিলেট | |
প্রকাশিত: 9:22 PM, July 4, 2020
প্রতিনিধি, জৈন্তাপুর:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ট্রাক চালক আব্দুল মতিন (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুর ২ টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আব্দুল মতিন উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাঠি গ্রামের আব্দুর রহিমের ছেলে।
জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আমিনুল হক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত আব্দুল মতিনের ছোট ভাই সাদিক আহমদ বলেন, তিনি ৫/৬ দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। করোনার এসব উপসর্গ দেখা দিলে তাকে (২৯ জুন) সোমবার জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার করোনার নমুনা সংগ্রহ করে ব্যবস্থা পত্র দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে প্রেরণ করেন।
শুক্রবার (৩ জুলাই) তার করোনার রিপোর্ট পজিটিভ আসার পর দুপুর ২টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঐ দিন শুক্রবার সন্ধ্যায় উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাঠি গ্রামে স্বাস্থ্যবিধি মেনে জানাযার নামাজ শেষে তার মরদেহ মহল্লার কবরস্থানে দাফন করা হয়।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি