জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ আটক ২

প্রকাশিত: 4:49 PM, July 26, 2020

জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ আটক ২

প্রতিনিধি, জয়পুরহাট:

জয়পুরহাটের পাঁচবিবিতে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ ২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে পাঁচবিবি উপজেলার রতনপুর উত্তরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ওই এলাকার মৃত হবিবর রহমানের ছেলে মো. রহিম (৪২) ও একই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মো. আ. মান্নান (৩৬)।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত প্রায় একটার দিকে রতনপুর উত্তরপাড়ার ভারত সীমান্ত এলাকায় পুলিশের বিশেষ অভিযানে রহিম ও মান্নানের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তাদের রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ