সিলেট | |
প্রকাশিত: 1:01 PM, March 13, 2021
প্রভাতবেলা ডেস্ক:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া রেলগেট এলাকায় ভুট্টাক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ মার্চ) ভোরে অজ্ঞাত ওই লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, ভোরে কয়েকজন পথচারী ওই ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় লাশটি দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছেনা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি