জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলো সার্বিয়া

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, জুন ১৭, ২০১৮

মাঠে ময়দানে ডেস্কঃ রাশিয়ার সামারা অ্যারিনায় নিরুত্তাপ বিশ্বকাপ ফুটবল ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে সার্বিয়া। কোস্টারিকার বিপক্ষে আলেক্সান্দর কোলারভের একমাত্র গোলে রেকর্ড ভেঙ্গেছে এই দলটি।

গত ২০ বছরের ভেতর জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলো সার্বিয়া। অপর দিকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ পরাজয় দিয়ে শুরু করলো কোস্টারিকা।

 

রাশিয়া বিশ্বকাপে ডিরেক্ট ফ্রি কিক থেকে তিন নাম্বার গোলটি করলেন কোলারভ।

 

রোববার (১৭ জুন) বিশ্বকাপের দিনের প্রথম ম্যাচে মাঠে নামে কোস্টারিকা ও সার্বিয়া। প্রথমার্ধ গোল শূন্য ভাবে শেষ হয়। কোস্টারিকা-সার্বিয়া কোনো দলই গোলের দেখা পায়নি।

বিরতী পর ফিরে সার্বিয়া গোলের দেখা পায়। ম্যাচের ৫৬ মিনিটে ফ্রি কিক থেকে দলকে সাফল্য এনে দেন আলেক্সান্দর কোলারভ।

শেষ সময়ে সার্বিয়ার দাপটের সঙ্গে খেলায় ফিরে আসে। একাধিক সুযোগ তৈরি করে। কিন্তু কোস্টারিকার ডিফেন্স ও গোলরক্ষক কেইলর নাভাস বেশ দক্ষতার সঙ্গেই তা প্রতিহত করেন।

আরও পড়ুন  অস্ত্র মামলায় সাহেদের যাবজ্জীবন

 

উল্লেখ্য, টানা ৫টি বিশ্বকাপ ম্যাচে অপরাজিত থাকার পর সার্বিয়ার কাছে হারলো কোস্টারিকা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ