ঝালকাঠি কারাগারে হাজতির মৃত্যু

প্রকাশিত: 6:20 PM, November 8, 2020

ঝালকাঠি কারাগারে হাজতির মৃত্যু

প্রভাতবেলা ডেস্ক:

ঝালকাঠি জেলা কারাগারে ইমরান হোসেন ইকরাম (৩৫) নামে হত্যা মামলায় হাজতি যুবকের মৃত্যু হয়েছে। সে রাজাপুর উপজেলার রোলা গ্রামের আবুল বাশার খান’র ছেলে।

ঝালকাঠি জেলা কারাগারের কারাধ্যক্ষ জান্নাত উল ফরহাদ জানান, রাজাপুরের একটি হত্যা মামলার আসামী ইমরান হোসেন ইকরাম ৪ বছর ধরে হাজতি অবস্থায় বন্ধী আছেন। রবিবার সকাল ১০টার দিকে বুকে ব্যথায় অচেতন হয়ে পড়লে বাহির মেডিকেলে (সদর হাসপাতালে) নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। স্বজনদের কাছে সদর হাসপাতালের মাধ্যমে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, রাজাপুর উপজেলার বারবাকপুর বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী কুট্টি মৃধাকে হত্যা মামলার আসামী হিসেবে ৪ বছর ধরে কারাবন্দী ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ