সিলেট | |
প্রকাশিত: 12:48 PM, April 7, 2020
প্রভাতবেলা ডেস্ক:
টাঙ্গাইল জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম খান (৫৫) করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। এরপর থেকে তার বাড়ি লকডাউন করা হয়েছে।
গতকাল সোমবার তিনি মারা যান। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পরে বিশেষ ব্যবস্থায় তাকে দাফন করা হয়।
মারা যাওয়া জাহাঙ্গীর আলম খান টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি টাঙ্গাইল আদালতে আইন পেশায় নিয়োজিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলীম আল রাজী বলেন, জাহাঙ্গীর আলম হৃদরোগ ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তাকে গতকাল সোমবার সকালে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বজনেরা নিয়ে আসেন। এ সময় তাকে মৃত অবস্থায় পান চিকিৎসকেরা।
তিনি গেল রোববার স্থানীয় একজন ফার্মাসিস্টের কাছ থেকে চিকিৎসা নিয়েছিলেন। ওই ফার্মাসিস্টের মাধ্যমে তারা জানতে পেরেছেন, জাহাঙ্গীর আলমের শ্বাসকষ্টসহ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার নানা উপসর্গ ছিল। ওই ফার্মাসিস্ট তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, মৃত জাহাঙ্গীর আলমের বাড়ি লকডাউন ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ওই বাড়ি থেকে কেউ যেন বের না হন এবং অন্য কেউ যেন বাড়িতে প্রবেশ না করেন তার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি