সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার রসুলপুর নামক স্থানে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন।
নিহতরা হলেন, মির্জাপুর উপজেলার তেলিয়া গ্রামের আজহার আলীর ছেলে শাহ আলম হোসেন সেলিম ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার নরুল্যাপুর গ্রামের নুর ইসলাম শেখের ছেলে মিজানুর রহমান শেখ।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মতিউর রহমান জানান, সোমবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি বাস মহাসড়কের সদর উপজেলার রসুলপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক সেলিম ও বাসের সুপারভাইজার মিজানুর রহমান মারা যান। আহত হয় আরো ৫ জন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রথমে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাস ও ট্রাক জব্দ করে এলেঙ্গা ফাঁড়িতে আনা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান মতিউর রহমান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি