সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩
প্রভাতবেলা ডেস্ক:
এ সময় ৩ বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী বেশ কিছুটা সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। দোয়া ও মোনাজাতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাসহ শাহাদাতবরণকারীদের আত্মার শান্তি কামনা করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন।
পরে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় প্রধান শেখ হাসিনা জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খান, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আইনমন্ত্রী আনিসুল হক, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, সংসদ সদস্য মির্জা আজম, আবুল হাসানাত আব্দুল্লাহ, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শেখ সালাউদ্দিন জুয়েল, শেখ সারহান নাসের তন্ময়, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস্ পরশসহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতা, তিন বাহিনীর প্রধানসহ সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে ঢাকা থেকে টুঙ্গিপাড়া পৌঁছান। সেখানে কেন্দ্রীয় ও দলীয় নেতারা তাঁকে স্বাগত জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবনে চলে যান। এরপর আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। ফুলে ফুলে ভরে ওঠে সমাধিসৌধের বেদি।
এ ছাড়া শোক দিবসে টুঙ্গিপাড়া উপজেলার সড়কজুড়ে কালো কাপড় দিয়ে নির্মাণ হয়েছে তোরণ। বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে ব্যানার-ফেস্টুন। অফিস-আদালত, বাসা-বাড়ি, দোকান ও বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠানে টাঙানো হয়েছে কালো পতাকা। বুকে শোকের চিহ্ন কালো ব্যাজ ধারণ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
শেখ হাসিনার এ সফরকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সসহ গোপালগঞ্জ জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি