সিলেট | |
প্রকাশিত: 1:03 PM, February 10, 2021
প্রভাতবেলা ডেস্ক:
কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী মিনিবাস ও সিএনজির মুখোমুখী সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং লম্বাবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও তিন যাত্রী মারা গেছেন। তবে নিহত ও আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
টেকনাফ থানার ওসি তদন্ত আব্দুল আলীম সত্যতা নিশ্চিত করে জানান, ‘বুধবার সকালে কক্সবাজারমুখী পাল্কী নামের একটি যাত্রীবাহী মিনিবাসের সাথে টেকনাফমুখী যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পথে আরও তিনজন মারা যান। গুরুতর আহত আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ও আহতরা সবাই সিএনজির যাত্রী।’
ওসি জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি