সিলেট | |
প্রকাশিত: 8:52 PM, April 17, 2024
বৃহস্পতিবার ও শুক্রবার (১৮-১৯ এপ্রিল) দুই দিন ভারতের ১৮তম সাধারণ লোকসভা নির্বাচন। এ উপলক্ষে তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকবে বলে ভারতীর ডাউকি ইমিগ্রেশন পুলিশ মৌখিক ভাবে তামাবিল ইমিগ্রেশন পুলিশকে অবহিত করেছে।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সহকারী কমিশনার (তামাবিল স্থল শুল্ক স্টেশন) আসাদ উজ জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ভারতীয় ইমিগ্রেশন থেকে এক চিঠিতে লিখিতভাবে বিষয়টি অবগত করা হয়েছে। মূলত; ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকলে আমদানি-রপ্তানিও বন্ধ থাকে। ভারতের লোকসভা নির্বাচনের জন্য এ দু’দিন সব স্থল বন্ধরটি দিয়ে কার্যক্রম বন্ধ থাকবে। এরপর অটোমেটিক্যালি আবার স্বাভাবিক হবে।
জানা গেছে, ভারতের ১৮তম সাধারণ লোকসভা নির্বাচন ১৯ এপ্রিল থেকে ১ জুন ৭টি ধাপে অনুষ্ঠিত হবে। তামাবিল স্থলবন্দরের বিপরীতে অবস্থিত ভারতের মেঘালয় রাজ্যের দুটি লোকসভা আসনে ১ম ধাপে আগামী ১৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যে কারণে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি ও ইমিগ্রেশন কার্যক্রম।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি